ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে
হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪
নোয়াখালীতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার
পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’
পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ
ধর্ষণের অভিযোগে পদ হারালেন যুবদল নেতা
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতাকে দলীয় সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।
সোমবার (১ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে বহিস্কারের চিঠি পোস্ট করা হয়। বহিস্কারের চিঠিতে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন স্বাক্ষর করেন।
বহিস্কৃত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, আল আমিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ২৮ মে রাতে ঘটনাটি ঘটে। শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে
আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে। এ ব্যাপারে বক্তব্য জানতে আল আমিনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল আমিনকে দলীয় সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতের কোনো ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। অন্যান্য নেতৃবৃন্দকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।