দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫

দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
পবিত্র হজ পালন শেষে গত দুই দিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি। বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ পোর্টাল সূত্রে জানা গেছে, ইন্তেকালকারীদের মধ্যে ২১ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফাতের ময়দানে মারা গেছেন একজন। চলতি বছর সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়েছে গত ৫ জুন। এরপর ১০ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে হাজিদের ফিরতি ফ্লাইট। হজ পোর্টাল সূত্রে জানা গেছে,

গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই। এ বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে গেছেন। তিনটি এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে তারা হজে অংশ নেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে গেছেন ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৭৭ জন। হজযাত্রী পরিবহনের ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ

হয় ৩১ মে। দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি উল্লেখ্য, সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ভর্তি রয়েছেন। বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১৯৩ জন হজযাত্রী এসব হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক