দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ September, ২০২৪

দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ September, ২০২৪ |
ভারতের রাজধানী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (এএপি) নেতা অতিশী মারলেনা সিং। দিল্লির মদ নীতি মামলায় এএপির নেতা অরবিন্দ কেজরিওয়াল জামিনে কারাগার থেকে বের হয়ে আসার পর মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর চার দিন পর শনিবার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হওয়া সবচেয়ে তরুণ নেতা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শপথ নেওয়ার আগে অতিশী ও তার নতুন মন্ত্রীসভার সদস্যরা কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। এএপিতে কেজরিওয়ালের পদত্যাগের ছাপ পড়ায় অতিশীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনেকটাই আড়ম্বরহীন ছিল। অতিশী দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী হলেন। তার আগে বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অতিশী দক্ষিণ

দিল্লির কালকাজি থেকে নির্বাচিত বিধায়ক। তিনি অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রীসভারও সদস্য ছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন দিল্লির বিধানসভায় নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাকে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিধানসভার এক বিশেষ অধিবেশনে এ বিষয়ক ভোটাভুটি হবে। ২০১৩ সালে এএপিতে যোগ দেন ১৯৮১ সালে দিল্লির জন্ম নেওয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী। সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিমকোর্ট থেকে জামিন পান কেজরিওয়াল। কারাগার থেকে মুক্তি পাওয়ার দুইদিন পর রোববার দলের এক বৈঠকে আচমকাই মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, আবার বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীর আসনে ফিরতে চান। সে কারণেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার দুদিন পর দিল্লির

পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করা হয়। ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে সময়টি এগিয়ে এনে নভেম্বরে মহারাষ্ট্রের ভোটের পাশাপাশি দিল্লির নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন কেজরিওয়াল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প সকালে এক কাপ ব্ল্যাক কফিতে মিলবে যেসব স্বাস্থ্যগুণ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি ব্যাংক হিসাব তলবের প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির নৌপথের বাড়তি ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি ৪৯তম বিসিএসে বাদ পড়ে অসুস্থ বাবা-মায়ের জন্য প্রার্থীর হাহাকার হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ১৫ বছরের আগে পেনশনারের মৃত্যু হলে কী হবে বিধবা-বিপত্নীকের হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতির বাজারে পিছিয়ে প্রগতি পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা