দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:১৯ পূর্বাহ্ণ

দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১৯ 100 ভিউ
ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসলো বিজেপি। শনিবার দিল্লির বিধানসভার নির্বাচনের প্রাথমিক ফলে বিজেপি এগিয়ে রয়েছে। দেশটির নির্বাচন কমিশন ছয় ঘণ্টার গণনায় দেখা গেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনায় ৪৮টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনও রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন। পোস্টে

মোদি বলেছেন, ‘‘বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই-বোনদের আমার স্যালুট এবং অভিনন্দন... আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ...।’’ তিনি বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি, দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনকে আরও উন্নত করার কোনও প্রচেষ্টাই বাদ রাখবো না।ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি বিজেপির সকল কর্মীকে নিয়ে গর্বিত। তারা রাত-দিন একাকার করে কাজ করায় আমাদের এই বিশাল জয়। আমরা এখন দিল্লির জনগণের জন্য সেবা করার জন্য নিজেদের আরও দৃঢ়ভাবে উৎসর্গ করবো। দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো দিল্লি বিধানসভায় জয় পেয়েছে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হটিয়ে বিজেপির এই ফেরায় দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা

গেছে। ভোট গণনা শেষ না হলেও ইতোমধ্যে বিজেপির জয় নিশ্চিত হওয়ায় দলটির সদরদপ্তরে জড়ো হয়ে উল্লাসে মেতে উঠেছেন নেতাকর্মীরা। ভারতের নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত প্রাথমিক ফল অনুযায়ী, ছয় ঘণ্টার ভোট গণনায় ৭০ আসনের দিল্লির বিধানসভায় ৪৮টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, আম আদমি পার্টি (এএপি) ২২টি আসনে জয় পেয়েছে। আর দেশটির বিরোধীদল কংগ্রেস এই নির্বাচনে কোনও আসনেই জয় পায়নি। এর আগে, ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২ আসনে জয় পেয়ে সরকার গঠন করে। তার আগে ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনেও ৬৭ আসনে জয় পেয়েছিল কেজরিওয়ালের এই দল। সূত্র: এনডিটিভি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা