দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল – ইউ এস বাংলা নিউজ




সাকলাইন আফ্রিদি দুর্জয়
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
     ৪:৫৪ পূর্বাহ্ণ

দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল

সাকলাইন আফ্রিদি দুর্জয়
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৫৪ 39 ভিউ
যেই রজার খলিলকে তারেক রহমান তার ক্যাবিনেটে ফরেন মিনিস্টার বানালো সে ২০০১ সালে বাংলাদেশে সফররত ৩৯তম মার্কিন প্রেসিডেন্ট (সফররত সময় সাবেক) জিমি কার্টারের সাথে দুই নেত্রীর বৈঠকে মধ্যস্থতায় ছিলো। সেই বৈঠক থেকে শেখ হাসিনা বেরিয়ে এলেও সমঝোতা হয় খালেদা জিয়ার সাথে। সমঝোতা ছিল বাংলাদেশের স্থলসীমায় গ্যাস ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে ইজারা দেওয়ার জন্য। এই সমঝোতার কারণে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়। সেই সময়ের প্রেক্ষাপট কী ছিল? বঙ্গোপসাগরের অফশোর গ্যাস ব্লক; স্থলভাগের গ্যাস রিজার্ভ; দক্ষিণ এশিয়ায় জ্বালানি করিডর রাজনীতি; ভারত–যুক্তরাষ্ট্র কৌশলগত ঘনিষ্ঠতার সূচনা পর্যায়। শেখ হাসিনা কার্টারের মুখের উপর তার মার্কিন দাসত্বের উপর না করে দেন। হেঁটে বেরিয়ে যান। কিন্তু

খালেদা জিয়া রাজি হন। ফলাফল খুব অনুমেয়। সূক্ষভাবে হারিয়ে দেওয়া হয় আওয়ামী লীগকে। ভোটের ফলাফল আরও বড় প্রশ্ন তোলে। আওয়ামী লীগ: ৪০.১২%; বিএনপি: ৪০.৯%। ভোটের পার্থক্য ১% এরও কম। কিন্তু আসন: ১৯৩ বনাম ৬২। ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট সিস্টেম ব্যবধান বাড়ায় সেটা সত্য। কিন্তু যখন দেখা যায় বহু আসনে খুবই অল্প ভোটে ধারাবাহিক পরাজয়, তখন রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে “টার্গেটেড সুইং” বলেন। এটা স্বতঃস্ফূর্ত না, নাকি স্ট্র্যাটেজিক এই প্রশ্নটাই মূল। দক্ষিণ এশিয়ার বাস্তবতা হলো ক্ষমতায় টিকে থাকতে আন্তর্জাতিক বৈধতা লাগে। দিল্লির কৌশলগত সম্মতি এবং ওয়াশিংটনের ভূরাজনৈতিক স্বীকৃতি ছাড়া দীর্ঘমেয়াদি ক্ষমতা টেকানো কঠিন। ২০০০-এর দশকে ভারত চেয়েছিল নিরাপদ পূর্ব সীমান্ত, ট্রানজিট সুবিধা, এবং আঞ্চলিক জ্বালানি প্রবাহে নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র চেয়েছিল জ্বালানি

প্রবেশাধিকার ও ইন্দো -প্যাসিফিক অক্ষ শক্তিশালী করা। বাংলাদেশ সেখানে ছিল একটি “সুইং টেরিটরি”। শেখ হাসিনার সরকারের সময়ে ২০১৫ সালে আন্তর্জাতিক আদালতের রায়ে ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্রসীমা মামলায় বাংলাদেশ বিজয়ী হয়। বঙ্গোপসাগরের বিশাল সামুদ্রিক অঞ্চল বাংলাদেশের নিয়ন্ত্রণে আসে। এটি শুধু আইনি জয় নয় এটি ছিল জ্বালানি ও নৌ-কৌশলগত বিজয়। গ্যাস, ব্লু ইকোনমি, সাবমেরিন রুট সবকিছু নতুন করে। সংজ্ঞায়িত হয়। স্বাভাবিকভাবেই নব্য সম্রাজ্যবাদের স্বপ্নে বিভোর ভারতের তা ভালো লাগেনি। আর সম্রাজ্যবাদের সবচেয়ে বড় শত্রু জাতীয়তাবাদী শক্তি। বাংলাদেশে একমাত্র বাঙালি জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। ইউনূস দীর্ঘদিন ধরেই পশ্চিমা রাজনৈতিক-অর্থনৈতিক বলয়ের প্রিয় মুখ। নোবেল বিজয়ী, আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্কে প্রভাবশালী, বৈশ্বিক সিভিল সোসাইটির আইকন। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে

অরাজনৈতিক ইমেজের নেতৃত্ব কি কখনও বৃহত্তর ভূরাজনৈতিক সমঝোতার বাহক হিসেবে ব্যবহৃত হয়? উন্নয়ন অর্থনীতি, এনজিও নেটওয়ার্ক, আন্তর্জাতিক তহবিল এসব কেবল সামাজিক খাত নয়; এগুলো নরম শক্তির (soft power) হাতিয়ারও। বিএনপি দীর্ঘদিন ভারতবিরোধী বক্তব্যে রাজনীতি করেছে। কিন্তু ক্ষমতায় আসতে গেলে আন্তর্জাতিক স্বীকৃতি লাগে। বাস্তবতা হলো জাতীয়তাবাদী ভাষণ এক জিনিস, রাষ্ট্রক্ষমতার দরকষাকষি আরেক জিনিস। যদি দিল্লি। ওয়াশিংটনের আস্থাভাজন না হওয়া যায়, দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি ক্ষমতা প্রায় অসম্ভব। যে-কারণে হোম মিনিস্ট্রির কেবলা দিল্লির দিকে আর ফরেন মিনিস্ট্রি ওয়াশিংটনের দিকে ঘুরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এর যাত্রা শুরু। সারাজীবন আওয়ামী লীগকে ভারতের দালাল বলা সুশীলরা এখন চুপ থাকবে। ভারত আর আমেরিকার হাতে দেশের সার্বভৌমত্ব তুলে দিয়ে ক্ষমতার মসনদে

বসেছেন তারেক রহমান। আর ভারত আমেরিকাসহ যেকোন সম্রাজ্যবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে যে লৌহমানবী চোখে চোখে কথা বলতেন তাকে ক্ষমতা থেকে নামাইছো। বেস্ট অফ লাক! দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে ওয়াশিংটন। তারপর একটুখানি দিল্লি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা