ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
তেল আবিবে ছুরিকাঘাতে আহত ৪, হামলাকারী নিহত
ইসরাইলের রাজধানী তেল আবিবে ছুরিকাঘাতে অন্তত চারজন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় হামলাকারী নিহত হয়েছেন। ইসরাইলি জরুরি পরিষেবা কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, এক ‘সন্ত্রাসী’ নাহালাত বেনিয়ামিন স্ট্রিটে তিনজন বেসামরিক নাগরিক এবং গ্রুজেনবার্গ স্ট্রিটে একজন বেসামরিক নাগরিককে ছুরিকাঘাত করেছেন।
তেল আবিবের ইচিলভ হাসপাতাল জানিয়েছে, তারা ছুরিকাঘাতে আহত তিনজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে একজনের ঘাড়ে গুরুতর আঘাত আছে। তাকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়েছে।
তেল আবিবের নাহালাত বেনিয়ামিন স্ট্রিট এবং আশেপাশের এলাকাগুলো রেস্তোরাঁর জন্য জনপ্রিয়। বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
চার দিনের মধ্যে তেল আবিবে এটি ছিল দ্বিতীয় ছুরিকাঘাতের ঘটনা। গত শনিবার (১৭
জানুয়ারি) এক ‘সন্ত্রাসী’ একজনকে গুরুতর আহত করার পর একজন সশস্ত্র বেসামরিক নাগরিক তাকে গুলি করে হত্যা করে।
জানুয়ারি) এক ‘সন্ত্রাসী’ একজনকে গুরুতর আহত করার পর একজন সশস্ত্র বেসামরিক নাগরিক তাকে গুলি করে হত্যা করে।





