ঢাবির ছাত্রলীগের বর্তমান ও সাবেক ৩৯১ নেতার বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

ঢাবির ছাত্রলীগের বর্তমান ও সাবেক ৩৯১ নেতার বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৯১ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে অজ্ঞাতপরিচয় আরও ১০০০ জনকে আসামি করার আবেদন করা হয়েছে। সোমবার শাহবাগ থানায় বাদী হয়ে মামলার এ আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার। আবেদনে বলা হয়েছে, মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মী, বহিরাগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক

লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করে। ককটেল বিস্ফোরণ করে হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর গুলি করে তারা। এ ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। মামলার অন্য আসামিরা হলেন- ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী আ ন ম নকিব আশরাফ। এছাড়াও মামলায় আসামি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীর নাম উল্লেখ করা

হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের