ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ |
আইডিয়াল কলেজের নামফলক খুলে নেওয়ার পাঁচ দিন পর ঢাকা কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাস ভাঙচুর করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে বাসটি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আইডিয়াল কলেজ পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিগাতলায় আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থী ঢাকা কলেজের বাসে হামলা চালান। ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাসের কাচ ভেঙে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। ওদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও জড়ো হন। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই

কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সায়েন্স ল্যাব ও আইডিয়াল কলেজের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ সূত্র জানায়, এ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউমার্কেট থানার ওসি মহসিন উদ্দিন বলেন, ঘটনা জানার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দু’পক্ষকেই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। দুপুর ২টায় তারা রাস্তা থেকে সরে যায়। এর আগে গত মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীদের

আইডিয়াল কলেজের নামফলক খুলে নিয়ে যেতে দেখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা