দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫

দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ |
দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের হস্তক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়েছেন, দালাই লামার উত্তরসূরি কে হবেন, সে সিদ্ধান্ত একমাত্র তারই। বৃহস্পতিবার (৩ জুলাই) ধর্মশালায় এক অনুষ্ঠানে রিজিজু বলেন, দালাই লামার অবস্থান শুধু তিব্বত নয়, বিশ্বব্যাপী তার অনুসারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উত্তরসূরি নির্বাচনের অধিকার একমাত্র তারই। তিনি আরও জানান, এটি সম্পূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতির সঙ্গে এর সম্পর্ক নেই।খবর ইন্ডিয়া টুডের। দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ধর্মশালায় আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করছেন কিরেন রিজিজু ও জনতা দল (ইউ)-এর নেতা লাল্লন সিং। সম্প্রতি দালাই লামার দপ্তর জানায়, ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর দেওয়া ঘোষণায় স্পষ্ট করা হয়েছে,

ভবিষ্যতে দালাই লামা নির্বাচন করবে ‘গাদেন ফোডরাং ট্রাস্ট’। প্রতিষ্ঠানটির সদস্যরাই এ সিদ্ধান্ত নেবেন। এদিকে চীন জানিয়েছে, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে তাদের অনুমোদন লাগবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণ চীনের আইন ও ঐতিহ্য অনুযায়ী হতে হবে। তবে ভারতের বক্তব্য স্পষ্ট—চীনের এই দাবি গ্রহণযোগ্য নয়। দালাই লামার উত্তরসূরি নির্ধারণ করবেন তিনিই, অন্য কেউ নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের