ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন
মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে ১৪ ইসরাইলি মন্ত্রীর চিঠি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী তাকে আহ্বান জানিয়েছেন, তিনি যেন অবিলম্বে দখলকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করেন। খবর মিডল ইস্ট মনিটরের।
বুধবার সন্ধ্যায় নেতানিয়াহুকে লেখা একটি চিঠিতে তারা এ আহ্বান করেন। ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ চিঠিটি শেয়ার করেছেন। এতে স্বাক্ষরকারী মন্ত্রীরা সরকারকে আহ্বান জানিয়েছেন ‘আগামী ২৭ জুলাই শেষ হতে চলা নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই জুডিয়া ও সামারিয়ায় (পশ্চিম তীর) ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে।’
চিঠিতে তারা যুক্তি দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বর্তমান কৌশলগত অংশীদারত্ব, সমর্থন ও পৃষ্ঠপোষকতা—এই পদক্ষেপ (পশ্চিম তীরকে দখল করা) নেওয়ার জন্য একটি অনুকূল
সময় তৈরি করেছে।’ চিঠিতে আরও সতর্ক করা হয়েছে যে, অবশিষ্ট জমিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরাইলের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ তৈরি করবে। চিঠিতে স্বাক্ষরকারী মন্ত্রীদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, জ্বালানি, যোগাযোগ, পরিবহন, বিচার, পর্যটন, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাসী বিষয়ক, শিক্ষা, সামাজিক সমতা, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী এবং নেসেট স্পিকার আমির ওহানা।