নিজের দেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে ইরানি নারী নিহত, আহত ১১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

নিজের দেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে ইরানি নারী নিহত, আহত ১১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
ইরানের নিরাপত্তা বাহিনী নিজের দেশের নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। এতে এক নারী নিহত এবং শিশুসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন। তাকে পেটে লাথি মারা হয়। খবর : ইরান ইন্টারন্যাশনালের। গত ১ জুলাই মঙ্গলবার ঘটনাটি ঘটে। কিন্তু ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিষয়টি প্রচার করেনি। সূত্রের খবর অনুযায়ী, খাশ কাউন্টির গুনিচ গ্রামে নিরাপত্তা বাহিনী হামলা চালায়। সেখানে বিক্ষোভকারী বাসিন্দাদের উপর গুলি চালায় তারা। ইরানের শাসনের দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন চলছিল। গুলি বর্ষণের ঘটনায় খান-বিবি বামেরি নামে একজন নারী নিহত হন। ১৮ বছরের কম বয়সী চারজনসহ আরও ১১ জন নারী গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদের একজন খাশের খোমেইনি হাসপাতালে

নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। রেহানেহ বামেরি নামে আরেকজন গর্ভবতী নারীকে লাথি মারা হয়। তিনিও গুলিবিদ্ধ হওয়ার পর তার গর্ভপাত ঘটে। অধিকার গোষ্ঠী এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা কর্মীরা তাদের আচরণের প্রতিবাদকারী গ্রামবাসীদের ওপর কোনো সতর্কতা ছাড়াই গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তারা আরও যোগ করেছে, গ্রামে কোনো পুরুষ না থাকা সত্ত্বেও এই অপরাধ সংঘটিত হয়েছে। ২০২২ সালের জাহেদান গণহত্যার পর থেকে দক্ষিণ-পূর্ব প্রদেশটিতে অস্থিরতা লেগেই আছে। ইসরায়েলের হামলার পর আয়াতুল্লাহ আলি খামেনির শাসনব্যবস্থার আবারও দমন-পীড়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অঞ্চলটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের