এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫

এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ |
রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে বের হয়ে মাহিরা বিনতে মারুফ পিউলি নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৯ জুন) সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও তিনি আর পরীক্ষাকেন্দ্রে পৌঁছাননি। পরে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ মাহিরার বড় বোন মারিয়া বিনতে মারুফ জানান, মাহিরা মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী এবং তার পরীক্ষাকেন্দ্র ছিল মিরপুর কলেজ। তিনি ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি বলেন, “আজ সকাল ৮টার দিকে মাহিরা নিজ বাসা থেকে একাই পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে বের হয়। তবে পরে কলেজ থেকে জানানো হয়, সে কেন্দ্রে উপস্থিত হয়নি এবং পরীক্ষায় অংশগ্রহণও করেনি। আত্মীয়-স্বজনসহ পরিচিতদের কাছে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।” মাহিরার বাসা

ভাটারা থানাধীন জগন্নাথপুর এলাকার কেবি বিল্ডিং, যমুনা হাজী সমীর উদ্দিন রোডে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ আল মারুফ এবং মায়ের নাম রেহানা পারভীন। পরিবার সূত্রে জানা যায়, মাহিরার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি এবং নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা কলেজ ড্রেস। এ ঘটনায় বড় বোন মারিয়া বিনতে মারুফ ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৩৩৬/২৫) করেছেন। নিখোঁজ মাহিরার সন্ধান পেলে ভাটারা থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৭১১২৩৭৬৯৪ এদিকে মাহিরার মামা মোহাম্মদ জহিরুল হুদা জালাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি লিখেছেন— “আজ রবিবার সকাল ৮টায় আমার ভাগ্নি মাহিরা বিনতে মারুফ

পিউলি ভাটারা এলাকা থেকে একাই পরীক্ষার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরীক্ষাকেন্দ্রেও সে অনুপস্থিত ছিল। দয়া করে সবাই ওকে খুঁজে পেতে সাহায্য করুন।” এ বিষয়ে ভাটারা থানার দায়িত্বরত এসআই সৈয়দ আসাদুজ্জামান বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত আমরা মেজর কোনো রিজন খুঁজে পাইনি। আমরা পাওয়ার সাথে সাথেই বাদীকে ইনফর্ম করব। আমরা কাজ করে যাচ্ছি।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম