পরীক্ষায় নকল দিতে গিয়ে ধরা ছাত্রদল সভাপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

পরীক্ষায় নকল দিতে গিয়ে ধরা ছাত্রদল সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি’র ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নকল সরবরাহ করার অভিযোগে মৃদুল হাসান নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) শাজাহান সিরাজ কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে। আটক মৃদুল হাসান কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তার বাড়ি কালিহাতী পৌরসভার সাতুটিয়ায় এবং শাজাহান সিরাজ কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র। কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালীন সময়ে তিনি কেন্দ্রের আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছিলেন। এ সময় পরীক্ষা কেন্দ্রের ভেতরে ওই যুবককে ঘুরতে দেখে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে আটক করতে নির্দেশ দেন। তাকে আটক

করার পর দেহ তল্লাসি করে নকলের কাগজপত্র পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, অভিযুক্ত মৃদুল হাসান থানা হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ঘটনার পরপরই কালিহাতী উপজেলা বিএনপির নেতারা বলেন, ছাত্রদলের কেউ যদি অপরাধে জড়িত থাকে, সেটি তার ব্যক্তিগত দায়। দল কখনোই এমন অপকর্মের দায়ভার নেবে না। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো জানান, কালিহাতীতে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধের সঙ্গে জড়িত হলে বিএনপি তার দায় নেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। অভিযোগের ভিত্তিতে ওই ছেলেকে ইতোমধ্যে জেলা ছাত্রদল থেকে শো’কজ

করা হয়েছে। নির্দোষ প্রমাণিত না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার