ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড
এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা
ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য!
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
সাবেক প্রতিমন্ত্রী জাকিরের পিএস রাশেদ গ্রেপ্তার
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে পতিত সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস গ্রেপ্তার হয়েছেন।
প্রতিমন্ত্রীর চাচাত ভাই পিএস রাশেদুল ইসলাম (৪৫) জেলার রৌমারী মন্ডলপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তাকে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় কুড়িগ্রাম সদরের পিটিআই এলাকা হতে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সঙ্গে থেকে বিভিন্ন দূর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই গ্রেপ্তার পিএস রাশেদের বিরুদ্ধে।



