ঢাবি ক্যাম্পাসে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫

ঢাবি ক্যাম্পাসে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি জায়গায় এ ঘটনা হয়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার মানিক মিয়া রাজধানীর শাহবাগ থানায় এক অভিযোগ দায়ের করেছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচার ব্যবসা করেন। মানিক মিয়ার শ্যালক শাহ আলম বলেন, ‘দুপুরের দিকে ডলার ভাঙ্গিয়ে মতিঝিল থেকে ফেরার সময় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি স্থানে ৩ থেকে ৪ জন রিকশার গতিরোধ করে এবং অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। এ সময়ে দুলাভাইকে দ্রুত স্থান ত্যাগ

করতে বলে, না করলে জীবননাশের হুমকি দেয়।’ শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলের আশেপাশে কোনো সিসিটিভি না থাকায় আমরা অন্যভাবে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।’ মনোজ প্রভাকর রায় আরও বলেন, ‘ভুক্তভোগী মতিঝিল এলাকা থেকে ডলার ভাঙিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন। আমাদের ধারণা তাকে মতিঝিল থেকেই অনুসরণ করা হচ্ছিল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম