ড্রোন বিধ্বংসী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

ড্রোন বিধ্বংসী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
ড্রোন হামলা ঠেকাতে নতুন লেজার-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শিগগিরই দেশটির বৃহত্তর বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এটি অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করছে মস্কো। রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজ্য কর্পোরেশন (রোস্টেক) এবং রোসাটমের প্রতিনিধিদের সঙ্গে অ্যান্টি-ড্রোন লেজার প্রতিরক্ষা ব্যবস্থার এই পরীক্ষা প্রত্যক্ষ করেছেন জ্যেষ্ঠ উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ। বিবৃতিতে বলা হয়, এই পরীক্ষার প্রাথমিক লক্ষ্য ছিল বিভিন্ন ধরনের ড্রোনের বিরুদ্ধে বিভিন্ন আবহাওয়া ও পরিস্থিতিতে সর্বশেষ লেজার সিস্টেমের কার্যকারিতার একটি বিস্তৃত মূল্যায়ন পরিচালনা করা। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন লেজার-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের ড্রোনের বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি সহজেই যেকোনো স্থানে মোতায়েন

করা যাবে। রুশ সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি লেজার সিস্টেম একটি অজ্ঞাত স্থান থেকে উড়ে আসা ড্রোনগুলোকে ভূপাতিত করছে। হামলার পর ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে ভিডিওতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সফল পরীক্ষাটি নতুন এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন আরও বিস্তৃত করার পথ প্রশস্ত করেছে। এরআগে গতকাল বৃহস্পতিবার ২০২৭-২০৩৬ সালের জন্য রাশিয়ার অস্ত্র কর্মসূচির পরিকল্পনা পর্যালোচনা করার জন্য একটি বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যেখানে তিনি উল্লেখ করেন, ড্রোনের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ার ‘নতুন পদ্ধতি এবং আধুনিক সমাধান’ প্রয়োজন। এ সময় রাশিয়ায় একটি ‘একীভূত’ বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন পুতিন। সূত্র: মস্কো টাইমস, রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদেশি ভাষা বলতে পারবেন সহজেই, গুগল ট্রান্সলেটে যুক্ত হলো নতুন ফিচার ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে ২ দিন বন্ধ থাকবে স্থলবন্দরে আমদানি-রপ্তানি পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান ১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনী: বিকৃত ইতিহাসের বিপরীতে দালিলিক সত্য শেখ হাসিনার অবিস্মরণীয় অবদান, পরমাণু যুগে বাংলাদেশ: মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ প্রকৌশলীর অভিনন্দন ধাপে ধাপে মাশুল-ভাড়া বৃদ্ধি, আমদানি-রপ্তানিতে ব্যয়বৃদ্ধি: ভোক্তার নাভিশ্বাস চরমে