ডাকাতি পরিকল্পনা এক মাস আগে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪
     ৪:৫২ অপরাহ্ণ

ডাকাতি পরিকল্পনা এক মাস আগে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ | ৪:৫২ 150 ভিউ
দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিনজন পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছিল– একজন কিডনি রোগীকে সহযোগিতা করার লক্ষ্য নিয়ে ব্যাংকে হানা দেয় তারা। বৃহস্পতিবার রাতে তিন ডাকাতকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ সাঈদ বলেছিলেন, ‘তারা কোনো চলচ্চিত্র বা ভিডিও গেমস দেখে একটি ফ্যান্টাসিতে ভুগে এই কাণ্ড ঘটিয়েছে। তারা ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল। এই টাকা দিয়ে একজন কিডনি রোগীকে সাহায্য করার কথা জানিয়েছে। পাশাপাশি এ টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল বলে তারা জানিয়েছে। তবে তারা যে রোগীর ঠিকানা দিয়েছে, সেটি যাচাই-বাছাই চলছে। আদৌ সত্য কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে।’ কিডনি রোগীর ব্যাপারে

তদন্ত করে পুলিশ নিশ্চিত হয়, দৃষ্টি ভিন্ন দিকে নিতে এমন নাটক সাজায় তারা। এখন তারা স্বীকারও করেছেন– প্রথমে কিডনি রোগীকে সহযোগিতায় যে তথ্য দিয়েছিলেন, সেটি বানোয়াট ছিল। মূলত ব্যাংক থেকে টাকা লুট করার তাদের উদ্দেশ্য ছিল। এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, কিডনি রোগীর যে বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা বলেছিল, তার সত্যতা পাওয়া যায়নি। মাসখানেক ধরে তারা ব্যাংক ডাকাতির ছক কষছিল। ব্যাংক তারা রেকিও করে আসে। ওসি আরও বলেন, মূল পরিকল্পনাকার হলো লিয়ন মোল্লা নীরব। আরাফাত ও সিফাত টোপ দিয়ে এই কাজে সে ব্যবহার করেছে। তাদের মোটরসাইকেল ও আইফোন কিনে দেওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা