ডকুমেন্ট স্ক্যানের ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪
     ৫:২৭ অপরাহ্ণ

ডকুমেন্ট স্ক্যানের ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ | ৫:২৭ 213 ভিউ
নথি বা ডকুমেন্ট শেয়ারিং প্রক্রিয়াকে আরও সহজ করতে নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপটির মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন এবং অন্যদের কাছে পাঠাতে পারবেন। পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর কাছে এই ফিচারটি পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে যারা হোয়াটসঅ্যাপের সর্বশেষ আইওএস আপডেট (ভার্সন ২৪.২৫. ৮০) ব্যবহার করছেন তারা মূলত ফিচারটি দেখতে পারবেন। নতুন ফিচারটি ডকুমেন্ট শেয়ারিং মেনুর মধ্যে দেখা যাবে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের ডিভাইসের ক্যামেরা ব্যবহার করে দ্রুত ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। এর ফলে আলাদা কোনো বাইরের স্ক্যানিং টুল বা অ্যাপের প্রয়োজন হবে না। এটি ধাপে ধাপে হোয়াটসঅ্যাপের সকল ব্যবহারকারীর জন্য চালু করা হবে। আগামী কয়েক

সপ্তাহের মধ্যে এই ফিচারটি আরও ব্যবহারকারীরা দেখতে পাবে। বিশেষ করে যাদের প্রতিদিন অনেক ডকুমেন্ট স্ক্যান করে অন্যদের সঙ্গে শেয়ার করতে হয়, তাদের জন্য ফিচারটি বেশ কার্যকরী। এক অ্যাপ থেকে আরেক অ্যাপে যাওয়ার প্রয়োজনীয়তা দূর করেছে এই ফিচার। ফলে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট স্ক্যান, এডিট ও শেয়ার করা যাবে। হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনু খোলার পর 'স্ক্যান' অপশনটি দেখা যাবে। এই অপশনটি তাদের ফোনের ক্যামেরা চালু করবে। ডকুমেন্টটি স্ক্যান করার পর তাত্ক্ষণিকভাবে স্ক্যানটি দেখতে পারবেন ব্যবহারকারীরা এবং প্রয়োজন অনুযায়ী এডিটও করতে পারবেন। স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা ডকুমেন্টটির মার্জিনও ঠিক করে দেয় হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীরা নিজেও পছন্দ মতো সেগুলো ক্রপ করতে পারবে। এডিট শেষ হলে সহজেই ডকুমেন্টটি একক বা

গ্রুপ চ্যাটে পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি হোয়াটসঅ্যাপের সঙ্গেও চ্যাটজিপিটি যুক্ত করা হয়েছে। ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই চ্যাটজিপিটির সঙ্গে আলাপ আলোচনা করা যাবে এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাবে। সূত্র: মিন্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা