ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) জানান নতুন প্রেসিডেন্ট। আরএফকে জুনিয়র নামে পরিচিত কেনেডি অতীতে এমন কিছু স্বাস্থ্য তথ্য ছড়িয়েছেন, যেগুলোকে বিজ্ঞানীরা ভুল বলে উল্লেখ করেন। সিনেট কেনেডির মনোনয়ন অনুমোদন করলে তিনি খাদ্য নিরাপত্তা, চিকিৎসা গবেষণা ও জনকল্যাণমূলক কর্মসূচিরগুলোর ওপর নজরদারি করা একটি বিশাল সংস্থার নেতৃত্ব দেবেন। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি উত্তর ডাকোটার গভর্নর ডগ বার্গামকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে চান। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বার্গামের মনোনয়ন ঘোষণা করবেন বলে জানান ট্রাম্প। ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পেরে তিনি 'রোমাঞ্চিত'। অবশ্য আগে থেকেই গুঞ্জন ছিল, ট্রাম্প

তার সাবেক প্রতিদ্বন্দ্বীকে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক পদ দেবেন। বৃহস্পতিবারের এক বিবৃতিতে ট্রাম্প বলেন, 'দীর্ঘদিন ধরে আমেরিকানরা শিল্প খাদ্য কমপ্লেক্স ও ওষুধ কোম্পানির হাতে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তির শিকার হয়েছে, বিশেষ করে জনস্বাস্থ্যের ক্ষেত্রে। মি. কেনেডি এই সংস্থাগুলোকে [হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস] গোল্ড স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক রিসার্চ এবং স্বচ্ছতার মডেলে ফিরিয়ে আনবেন।' রবার্ট কেনেডি ডেমোক্র্যাটিক রাজনীতির সবচেয়ে বিখ্যাত পরিবারগুলোর একটির সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডির ছেলে এবং প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেন্ডির এই ত্বরিত মনোনয়নের নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটরা। সিনেটর প্যাটি মারে এই সিদ্ধান্তকে 'বিপর্যয়কর' বলে আখ্যা দিয়েছেন। সূত্র: সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে