ট্রাম্পের শপথের আগে বিদেশি শিক্ষার্থীদের ফেরার নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪
     ১০:০৭ পূর্বাহ্ণ

ট্রাম্পের শপথের আগে বিদেশি শিক্ষার্থীদের ফেরার নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৭ 131 ভিউ
আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন। এর আগেই দেশটির বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার নির্দেশনা দিয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন উচ্চশিক্ষা ও অভিবাসন নীতিতে নতুন নির্দেশনা জারি করতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা শিক্ষার্থী ও কর্মীরা বিপাকে পড়তে পারেন। খবর এনডিটিভির ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় বসেই তিনি অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন। এর আগে প্রথমবার ক্ষমতায় বসে ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থানে ছিলেন। এমনকি দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর, শিক্ষা ও সাংস্কৃতিক ব্যুরো এবং ইন্টারন্যাশনাল এডুকেশন ইনস্টিটিউটের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের মোট বিদেশি শিক্ষার্থীদের ৫৪ শতাংশই ভারত ও

চীন থেকে আসা। ২০২৩-২৪ সেশনে যুক্তরাষ্ট্রে ভারতের শিক্ষার্থী ৩ লাখ ৩১ হাজার ৬০২ জন। আর চীনের শিক্ষার্থী রয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৩৯৮ জন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অফিসের পরিচালক ডেভিড এলওয়েল উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ট্রাম্প প্রশাসনের নীতি বিদেশি শিক্ষার্থীদের ভ্রমণ ও ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। এ জন্য শীতকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করা শিক্ষার্থীদের দ্রুত ক্যাম্পাসে ফেরা উচিত। কারণ, নতুন নীতিতে ভিসা প্রক্রিয়া বিলম্ব হতে পারে। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসও একই পরামর্শ দিয়েছে। তারা বলেছে, ট্রাম্পের শপথের আগে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকা সবচেয়ে নিরাপদ হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার বার্তা দেন। সীমান্তে কড়াকড়ি আরোপের ইঙ্গিত দেন তিনি। অভিবাসন নীতি কঠোর করলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অনেক দেশের মানুষ বিপাকে পড়তে পারেন। প্রচারণায় নেমে ট্রাম্প বলেছিলেন, বৈধতার কাগজপত্র না থাকা অভিবাসীদের ধড়পাকড় করতে তিনি সামরিক বাহিনীকে কাজে লাগাবেন। এমনটা হলে তা হবে স্পষ্টতই নজিরবিহীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা