ট্রাম্পের ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতির প্রস্তাবে যা বললেন জার্মান চ্যান্সেলর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

ট্রাম্পের ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতির প্রস্তাবে যা বললেন জার্মান চ্যান্সেলর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩০ দিনের ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন, তাতে সমর্থন জানিয়েছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। শুক্রবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে মার্জ জানান, বৃহস্পতিবার রাতে ট্রাম্পের সঙ্গে ফোনে আলাপ হয় তার। এ সময় তারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনাকে তিনি ‘সঠিক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেন। মার্জ বলেন, ‘গত রাতে আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যুদ্ধবিরতির পরিকল্পনার কথা জানান এবং আমি তাকে সমর্থন জানাই। জার্মান ফেডারেল সরকারও মনে করে, এখন এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ’। ‘বিশেষ করে রাশিয়ার এখন উচিত দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়া। যাতে একটি প্রকৃত শান্তিচুক্তির পথ তৈরি

হয়। এই ইস্যুতে জার্মানি ফ্রান্স, যুক্তরাজ্য, পোল্যান্ডসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে’ বলেও উল্লেখ করেন জার্মান চ্যান্সেলর। প্রস্তাবে কী বলেছিলেন ট্রাম্প? এর আগে বৃহস্পতিবার ট্রাম্প এক বার্তায় বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আদর্শগতভাবে ৩০ দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতি হওয়া উচিত। যা শেষ পর্যন্ত একটি শান্তিচুক্তির ভিত্তি তৈরি করবে’। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া ওই বার্তায় তিনি আরও বলেন, ‘আশা করি, উভয় দেশ এই যুদ্ধবিরতির পবিত্রতা রক্ষা করবে। যদি কেউ এটি ভঙ্গ করে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে’। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই প্রস্তাব ইউক্রেন ও রাশিয়া উভয়ের জন্যই আন্তর্জাতিক চাপ বাড়াবে। বিশেষ করে ইউরোপীয় মিত্রদের সম্পৃক্ততার প্রেক্ষাপটে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি ৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার