টেলিগ্রামের ৩ ফিচার সহজ করবে কাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:৫৯ পূর্বাহ্ণ

টেলিগ্রামের ৩ ফিচার সহজ করবে কাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৫৯ 212 ভিউ
ধীরে ধীরে জনপ্রিয় অ্যাপের জায়গা যাচ্ছে টেলিগ্রাম। ভিডিও, অডিও, ডকুমেন্টস কিংবা ছবি শেয়ারিংয়ে খুব একটা বাধা না থাকার কারণে পছন্দের অ্যাপসে রূপ নিচ্ছে মেসেজিং অ্যাপটি। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নিত্য নতুন ফিচারও যুক্ত করছে অ্যাপটির কর্তৃপক্ষ। এবার আনল এমন তিন ফিচার যা কাজ আরও সহজ করবে। টেলিগ্রাম ব্যবহার সহজ ও নিরাপদ হবে এমন তিনটি ফিচার এসেছে— ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশন : অ্যাপটির এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অডিও রেকর্ডিংগুলোকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে রূপান্তর করতে পারবেন। আগে এটি শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল, তবে এখন সব ব্যবহারকারীই এই সুবিধা উপভোগ করতে পারবেন। তবে ফ্রি ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে দুটি ট্রান্সক্রিপশন করতে পারবেন। সিমিলার চ্যানেলস : টেলিগ্রামের এই

ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের ভিত্তিতে প্রাসঙ্গিক পাবলিক চ্যানেলের সুপারিশ পাবেন। এটি ব্যবহারকারীদের বয়স, অবস্থান, লিঙ্গ এবং পছন্দের ওপর ভিত্তি করে সমমনা ব্যক্তিদের একই প্ল্যাটফর্মে আনতে সহায়তা করে। স্টোরি মেট্রিক্স ও রিপোস্ট : নতুন আপডেটে স্টোরি মেট্রিক্সের পারফরম্যান্স অ্যানালিটিকস ভিউ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীদের শেয়ার করা স্টোরিগুলোর ভিউ সংখ্যা ও পারফরম্যান্স সম্পর্কে ধারণা দেবে। অন্য ব্যবহারকারীদের স্টোরি পুনরায় পোস্ট করার সুবিধাও যুক্ত করা হয়েছে, যেখানে টেক্সট, অডিও বা ভিডিও বার্তা যোগ করা সম্ভব। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস