টি-টোয়েন্টিতে না থেকেও ‘আছেন’ সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

টি-টোয়েন্টিতে না থেকেও ‘আছেন’ সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
এর আগেও সাকিব আল হাসানকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। তবে এবার একটু ভিন্ন পরিস্থিতি। আগে তার ফেরার সম্ভাবনা থাকলেও, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় সেই সুযোগ আর নেই। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে জানান এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন সাকিব। তার ইচ্ছেপূরণ হবে কি না সেটা সময় বলে দিবে। সাকিবকে ছাড়াই এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। তবে ভারতের টি-টোয়েন্টি তিনি না থেকেও আছেন। কারণ সংবাদ সম্মেলনে যে আসেন, তাকেই কথা বলতে হয় সাকিব ইস্যুতে। গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে লড়বে

বাংলাদেশ। রোববার (৬ অক্টোবর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এ জন্য শুক্রবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ সাকিবের বিকল্প হিসেবে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো... অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং-বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’ শনিবার (৫ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে

গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে যোগ দেন বাংলাদেশ দলের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। সাকিবকে ছাড়া খেলার চাপটা কেমন হবে, এ প্রশ্বের জবাবে হৃদয় বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’ নিঃসন্দহে বাংলাদেশের সেরা সুপারস্টার সাকিব। পরে বাংলাদেশ দল থেকে সুপারস্টারের তকমা কে পেতে পারে, এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা

আমি বলতে পারব না। এটা সময়ই বলে দেবে। দিন শেষে আগে পারফর্ম করাটা ম্যাটার করে। পারফর্ম যদি করি, দলের রেজাল্ট যদি ভালো হয় দেখা যাবে এখান থেকেই ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবে অনেকেই; আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে আলটিমেটলি কোনো কিছু চিন্তা করা যায় না। সবাই পারফর্ম করতে চায় এবং চেষ্টা করব ভালো কিছু করতে।’ তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফর্মকে এগিয়ে রাখছেন হৃদয়, ‘অবশ্যই দল অনেক ভালো আছে। একটু আমার কাছে যেটা মনে হয়েছে আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে ওই অনুযায়ী খেলতে পারি, তাহলে যে কোনো জায়গায় আমাদের অর্জন কঠিন কিছু হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপার চেষ্টা, হাতেনাতে ধৃত জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাতে ছাড় দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ” তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন: ৪ দিনের ছুটি গাজীপুর শিল্পাঞ্চলে, রপ্তানিতে অনিশ্চয়তা শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষের মাঝেই ভারত থেকে পাইপলাইনে আরও বেশি ডিজেল চাইল বাংলাদেশ আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে জুলাই কনসার্টে হাসানের ওপর মূত্রভর্তি বোতল নিক্ষেপ, ‘ভুয়া, ভুয়া’ স্লোগান ৪ দিনেও উদ্ধার হয়নি কক্সবাজার মহাসড়কে বাস থামিয়ে লুটে নেওয়া ৫৭ লাখ টাকা ছাত্রলীগের মিছিল করায় ১৪ বছরের কিশোরকে ১৯ বছর দেখিয়ে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ