ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস
ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব
মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায়
ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের
প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির
টিকিট না থাকায় ট্রেনের চাকায় চেপে ২৯০ কিমি পাড়ি!
ট্রেনে নানা রকম ঘটনা ঘটে থাকে, কিন্তু কিছু ঘটনা সত্যিই আশ্চর্যজনক। এমনই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে, যা হয়তো আগে কখনো শোনা যায়নি। রেলের রক্ষণাবেক্ষণের রুটিন পরীক্ষা করতে গিয়ে রেলকর্মীরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। ট্রেনের চাকার মাঝে ঝুলছে এক জোড়া পা। ডাকাডাকি করতেই এক ব্যক্তি বেরিয়ে আসেন, যার শরীর কালি-ঝুলি মাখা ছিল এবং চোখে-মুখে আতঙ্ক ও ভয় স্পষ্ট ছিল। ট্রেনের নিচে তিনি কী করছিলেন, এমন প্রশ্নে তার অদ্ভুত উত্তর পায় রেলকর্মীরা।
ওই ব্যক্তি জানান, তিনি ট্রেনের চাকার মাঝে ঝুলে ঝুলে প্রায় ২৯০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। কেন এতটা ঝুঁকি নিলেন তিনি? তার সরল মুখে বললেন, "কারণ আমার কাছে টিকিট কাটার পয়সা
নেই।" ঘটনাটি ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে ঘটে। দানাপুর এক্সপ্রেসের রুটিন পরীক্ষা করতে এসে রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্টের কর্মীরা ট্রেনের চাকার ফাঁকে এক ব্যক্তিকে দেখতে পান। জানা গেছে, ওই ব্যক্তি ইতারসি স্টেশন থেকে ট্রেনে ওঠেন, তবে ট্রেনের কামরার নীচে ঢুকে পড়েন। এভাবে ঝুলে ঝুলে তিনি জব্বলপুর পর্যন্ত পৌঁছান। পরে, রেলের পক্ষ থেকে তাকে আরপিএফের কাছে হস্তান্তর করা হয়।