ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা শহরের আরাপপুর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী জেলা শহরের আরাপপুর এলাকায় নিজ বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছে। নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের

মনোনীত সংসদ সদস্য ছিলেন। গত ৪ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে জেলা বিএনপির কার্যালয় ও জেলা সভাপতি এম এ মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। দুই মামলায় প্রধান আসামি নায়েব আলী জোয়ার্দার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত