ঘর থেকে পিঁপড়া তাড়ানোর সহজ পাঁচ উপায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৬

ঘর থেকে পিঁপড়া তাড়ানোর সহজ পাঁচ উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৬ |
ঘরের আনাচে-কানাচে হঠাৎ পিঁপড়ার আনাগোনা বেশ বিরক্তিকর। বিশেষ করে বছরের নির্দিষ্ট সময়ে এদের উপদ্রব বেড়ে যায়। মিষ্টিজাতীয় খাবার বা রান্নাঘরে ঢাকনা ছাড়া রাখা খাবারের পাশাপাশি স্যাঁতসেঁতে ও আর্দ্র জায়গা-যেমন রান্নাঘরের সিঙ্ক, বাথরুম, আলমারি-এমনকি আলমারিতে রাখা কাপড়ের দিকেও পিঁপড়া আকৃষ্ট হয়। অসাবধানতাবশত পিঁপড়ার কামড় লাগলে তাদের নিঃসৃত ফর্মিক অ্যাসিডের কারণে ত্বকে জ্বালাপোড়া, চুলকানি ও লালচে দাগ হতে পারে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি বিশেষ ফিচারে ঘর থেকে প্রাকৃতিক উপায়ে পিঁপড়া তাড়ানোর কয়েকটি সহজ রান্নাঘরভিত্তিক কৌশল তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, পিঁপড়া কেন ঘরে আসে, তা বুঝে রান্নাঘরে থাকা মাত্র পাঁচটি সাধারণ উপাদান সঠিকভাবে ব্যবহার করলে রাসায়নিক ছাড়াই ঘর থেকে পিঁপড়া দূরে রাখা সম্ভব। কেন

ঘরে পিঁপড়া আসে পরিচ্ছন্নতার অভাব: ঘরে খাবারের কণা, চিনি বা মিষ্টির দানা কিংবা রান্নার অবশিষ্টাংশ নিয়মিত পরিষ্কার না করলে সেখানে পিঁপড়া সহজেই ভিড় করে। খাবারের সন্ধান: রান্নাঘরে ঢাকনা ছাড়া রাখা মিষ্টি খাবারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পিঁপড়াকে তীব্রভাবে আকর্ষণ করে। পানির সন্ধান: খাবারের পাশাপাশি পানির খোঁজেও পিঁপড়া ঘরের আর্দ্র স্থানগুলোতে আসে। যেমন-রান্নাঘরের সিঙ্ক, বাথরুম এবং ফুটো বা লিক হওয়া পানির কল। নিরাপদ আশ্রয়ের খোঁজ: অতিরিক্ত গরম, ভারী বর্ষণ কিংবা তীব্র শীতের মতো চরম আবহাওয়া থেকে বাঁচতে পিঁপড়া ঘরের ভেতর নিরাপদ আশ্রয় খোঁজে। পিঁপড়া মূলত বিশেষ এক ধরনের গন্ধের পথ বা ‘ফেরোমন ট্রেইল’ অনুসরণ করে দলবদ্ধভাবে চলাচল করে। রান্নাঘরের তীব্র গন্ধযুক্ত কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তাদের এ

গন্ধের পথ নষ্ট করে দিলে পিঁপড়া সহজেই দূরে রাখা যায়। পিঁপড়া তাড়ানোর পাঁচ উপায় ১. ভিনেগার স্প্রে ভিনেগার রান্নাঘরের এমন একটি বহুমুখী উপাদান, যা ঘর পরিষ্কার ও পোকামাকড় দূর করার কাজে ব্যবহার করা যায়। একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি রান্নাঘরের কাউন্টারটপ, জানালা, দরজার ফ্রেম এবং পিঁপড়ার প্রবেশপথে স্প্রে করুন। ঘর মোছার পানিতে সামান্য ভিনেগার মিশিয়েও ব্যবহার করা যেতে পারে। ২. তেজপাতা তেজপাতার তীব্র সুগন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। কয়েকটি তেজপাতা হাত দিয়ে হালকাভাবে গুঁড়ো করে পিঁপড়ার চলাচলের রাস্তা বা প্রবেশদ্বারের কাছে রেখে দিন। চিনির পাত্র বা মিষ্টি খাবারের কৌটার আশপাশেও কয়েকটি তেজপাতা রাখা যেতে পারে। ৩. হলুদের গুঁড়া রান্নার

পরিচিত উপাদান হলুদের কড়া গন্ধ পিঁপড়া দূরে রাখতে প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে। ঘরের যেসব দরজা, জানালা বা দেয়ালের ফাটল দিয়ে পিঁপড়া প্রবেশ করে, সেখানে হলুদের গুঁড়া দিয়ে পাতলা রেখা বা সীমানা তৈরি করে দিন। হলুদের গন্ধের এ সীমানা পেরিয়ে পিঁপড়া সাধারণত যেতে চায় না। ৪. লাল মরিচ ও লবণের স্প্রে পিঁপড়া দূর করতে লাল মরিচ ও লবণের স্প্রেও ব্যবহার করা যায়। এক থেকে দুই গ্লাস পানিতে এক চামচ লবণ এবং এক থেকে দুই চামচ লাল মরিচের গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। মিশ্রণটি কিছুটা ঘন হলে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিন। এরপর ভালোভাবে ছেঁকে একটি স্প্রে বোতলে নিন। ঘরের কোণ,

জানালার পাশ এবং দেয়ালের কিনারা বরাবর এটি স্প্রে করুন। ৫. লেবুর রস লেবুর রস পিঁপড়ার চলাচলের গন্ধের সূত্র বা ট্রেইল নষ্ট করে দেয়। ফলে তারা আগের চলাচলের পথ খুঁজে পায় না। তাজা লেবুর রস বের করে ঘরের প্রবেশপথ, জানালা এবং রান্নাঘরের বিভিন্ন উপরিভাগে স্প্রে করুন। এ ছাড়া লেবুর রস ব্যবহারের পর খোসাগুলো ফেলে না দিয়ে দরজার সিল বা জানালার পাশে রাখলেও পিঁপড়া আসা কমতে পারে। তথ্যসূত্র: এনডিটিভি ফুড

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা