নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ August, ২০২৬

নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ August, ২০২৬ |
নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। বুধবার (২৬ আগস্ট) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ইউরোপ সহায়তা দিতে প্রস্তুত। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকা শনাক্ত ও পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট সেবা কোপার্নিকাস সক্রিয় করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে সমবেদনা জানিয়ে বলেন, প্রতিবেশী দেশটির পাশে থাকতে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে দুই দেশের সংশ্লিষ্ট দলগুলো ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানান তিনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বন্যাকে ‘অত্যন্ত ভয়াবহ’ উল্লেখ করে অঞ্চলটিতে থাকা কানাডীয়

নাগরিকদের জরুরি সতর্কতা পেতে সরকারি সেবায় নিবন্ধনের আহ্বান জানিয়েছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় তিনি সমর্থনের কথাও জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নেপাল ও চীনের তিব্বতে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেখানে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে নেপালের উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা বলেছেন। জাতিসংঘ ও মানবিক সহায়তা সংস্থাগুলো জরুরি সরঞ্জাম ও কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। সূত্র: সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা