সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত আদালতে বহাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৬

সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত আদালতে বহাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৬ |
বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত বহাল রেখেছেন মুম্বাইয়ের একটি আদালত। সেশনস বিচারক পি এ সানে নির্দেশনায় জানান, অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে প্রতারণা বা অপরাধমূলক বিশ্বাসের ভঙ্গের মতো কোনো উপাদান পাওয়া যায়নি এবং পুরো বিষয়টি মূলত একটি সাধারণ বাণিজ্যিক চুক্তির শর্তভঙ্গের বিরোধ। খবর সিয়াসাত ডেইলির। অভিযোগকারী ওমপ্রকাশ শ্রীনারায়ণ লাল জৈন দাবি করেছিলেন যে তিনি একটি তেলেগু সিনেমায় অভিনয়ের জন্য সানি লিওনের চুক্তির মধ্যস্থতা করেছিলেন এবং ১.৭৫ কোটি রুপি মোট পারিশ্রমিকের একটি নির্দিষ্ট অংশ কমিশন হিসেবে তার পাওয়ার কথা ছিল। আংশিক অর্থ পেলেও বকেয়া টাকা তাকে দেওয়া হয়নি—এমন অভিযোগ এনে তিনি আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে

প্রতারণা ও অপরাধমূলক হুমকির মামলা করেন। তবে ম্যাজিস্ট্রেট আদালত সেটি খারিজ করে দিলে তিনি সেশনস আদালতে রিভিশন আবেদন জানান। রিভিশন আবেদনের শুনানিতে জমা দেওয়া কর ইনভয়েস ও বিভিন্ন নথি পর্যালোচনা করে আদালত স্পষ্ট করেন যে, এটি একটি ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধ মাত্র। মামলাটিতে ভারতীয় দণ্ডবিধির প্রতারণা বা অপরাধমূলক হুমকির কোনো শর্ত পূরণ না হওয়ায় এবং মূল রায়ে কোনো আইনি ত্রুটি না থাকায় সেশনস আদালত আবেদনটি চূড়ান্তভাবে খারিজ করে দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!