জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ October, ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ October, ২০২৬ |
সড়ক দুর্ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ধারণ এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সমন্বিত জাতীয় সেন্ট্রাল ডাটাবেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা। তাদের দাবি, সরকারি-বেসরকারি সংস্থার পরিসংখ্যানে বড় ধরনের পার্থক্য থাকায় সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র নিরূপণ ও তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৪৯০ জন নিহত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে ছয় হাজার ৭২৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ১১১ জন এবং আহত ১৪ হাজার ৮১২ জন। একই বছরে অন্য

একটি হিসাবে সাত হাজার ৫৮৪টি দুর্ঘটনায় সাত হাজার ৩৫৯ জন নিহত ও ১৬ হাজার ৪৭৬ জন আহত হয়েছেন। ২০২৪ সালেও পরিসংখ্যানে বড় ব্যবধান দেখা গেছে। বিআরটিএর হিসাবে ওই বছর নিহতের সংখ্যা পাঁচ হাজার ৩৮০ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে ৮ হাজার ৫৪৩ জন এবং রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে সাত হাজার ২৯৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি ২০২৩ অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশীয় সরকারি হিসাবের সঙ্গে এ ব্যবধান দুর্ঘটনার তথ্য সংগ্রহ, যাচাই ও সমন্বয়ের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করার প্রয়োজনীয়তা তুলে ধরে। যুব সংগঠনগুলোর

মতে, একটি সমন্বিত সেন্ট্রাল ডাটাবেজে দুর্ঘটনার স্থান, সময়, ধরন, যানবাহন, সড়কের অবস্থা এবং নিহত ও আহতের তথ্য সংরক্ষণ করা হলে ঝুঁকিপূর্ণ সড়ক ও দুর্ঘটনার কারণ শনাক্ত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ হবে। পাশাপাশি সড়ক নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্যে বিআরটিএ, পুলিশ, হাসপাতাল ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য সমন্বয়, দুর্ঘটনা নথিভুক্তকরণে অভিন্ন মানদণ্ড প্রণয়ন, হতাহত ব্যক্তিদের হালনাগাদ তথ্য সংরক্ষণ এবং ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রেখে নিয়মিত জাতীয় সড়ক নিরাপত্তা প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নির্ভরযোগ্য তথ্যভিত্তিক পরিকল্পনার বিকল্প নেই। তাই জাতীয় নিরাপদ সড়ক দিবসে একটি কার্যকর জাতীয় সেন্ট্রাল ডাটাবেজ প্রতিষ্ঠার

মাধ্যমে সমন্বিত, জবাবদিহিমূলক ও প্রমাণভিত্তিক সড়ক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে