জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬
     ৯:০২ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ৯:০২ 61 ভিউ
১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন জনতার নেতা জনতার কাছে ফিরে এসেছিলেন। মহান মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতাকে পেয়ে বাঙালির স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। জনতার নেতা গণমঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখের অশ্রু সংবরণে ছিলেন অক্ষম। নেতা আর জনতার আবেগ মিলেমিশে একাকার হয়ে গেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনের বিনিময়ে বাঙালির স্বাধীনতা চেয়েছিলেন। তাই তো এই ঐতিহাসিক দিনে রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, 'আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সাধ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে।' সর্বোচ্চ আত্মত্যাগ ও

রক্তের সাগর পাড়ি দিয়ে বাঙালির স্বাধীনতা অর্জন ছিল যেনো অসম্ভবকে সম্ভব করা। ফলে তিনি রবীন্দ্রনাথের কবিতার পঙক্তি ' সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করনি' উচ্চারণ করে প্রত্যয়দীপ্ত বুকে বলেন যে, কবি গুরুর কথা আজ ভুল প্রমাণিত হয়েছে। আমার বাংলার মানুষ আজ মানুষ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলার প্রতি মমত্ববোধ ও বাঙালির প্রতি অগাধ বিশ্বাস ছিল। দিনটি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের বিজয়ের পূর্ণতা লাভের দিন হিসেবে ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে। বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণে স্পষ্টভাবে বলেছিলেন, 'এ স্বাধীনতা পূর্ণ হবে না যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না পায়, যদি বাংলার মা–বোনেরা কাপড় না

পায়, যদি এ দেশের যুবকরা কাজ না পায়।' বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, জাতির পিতার স্বপ্ন ছিল শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল অগ্রগতির পথে এগিয়ে চলেছিল; যুদ্ধাপরাধের বিচার, সংবিধানের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠা এবং দারিদ্র্য হ্রাস ছিল বঙ্গবন্ধুর ১০ জানুয়ারির ভাষণে ঘোষিত আদর্শের ধারাবাহিক বাস্তবায়নেরই অংশ। তার পরের ইতিহাস সকলের জানা। সমগ্র জাতির জীবনে এক অমোচনীয় ক্ষত। মহাকালের কৃষ্ণগহ্বরে নিমজ্জিত আজকের বাংলাদেশ। অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংরা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাচ্ছে। দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির কবলে দেশ। *১০ই জানুয়ারি জাতির

পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি* ***সূর্যোদয় ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশে সংগঠন সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ***ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। *** গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত। *** দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা / ভার্চুয়াল আলোচনা সভা। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মীকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সকল কর্মসূচির পাশাপাশি বিভিন্ন উপযোগী কর্মসূচি পালনের

আহ্বান জানানো যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে