ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার
ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল!
মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী!
আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার
‘জনমত গঠনে গণ-অভ্যুত্থানের স্পিরিটকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে আসুন’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ইতিবাচক পরিবর্তনের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেন গণমাধ্যমকর্মীরা। তাই জনমত গঠনে গণ-অভ্যুত্থানের স্পিরিটকে অগ্রাধিকার দিয়ে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম: মিথ্যা তথ্য, অপতথ্য ও ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। আজ বুধবার সকালে ইনস্টিটিউটের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য এবং দৈনিক মানবজমিনের প্রধান বার্তা সম্পাদক সাজেদুল হক এবং বার্তা সংস্থা এএফপি-র ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির। কর্মশালায় ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ-এর সঞ্চালনায় ঢাকা
রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা বক্তব্য দেন। তথ্য সচিব আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকদেরও অনেক ভূমিকা ছিল। তাদের দেওয়া তথ্য ঘরে বসে জানতে পেরেছি। তথ্য মন্ত্রণালয় গণমাধ্যমের পাশে থাকবে।
রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা বক্তব্য দেন। তথ্য সচিব আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকদেরও অনেক ভূমিকা ছিল। তাদের দেওয়া তথ্য ঘরে বসে জানতে পেরেছি। তথ্য মন্ত্রণালয় গণমাধ্যমের পাশে থাকবে।



