জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত লড়াই করে যাবো: আমিনুল হক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

আরও খবর

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে

জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!

জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!

কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!

অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!

বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!

জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত লড়াই করে যাবো: আমিনুল হক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনস্বার্থে রাজনীতি করে, সাধারণ জনগণ কি চায়? জনগণ কি প্রত্যাশা করছে? জনগণের চাওয়া ও প্রত্যাশা নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায়। জনগণের গণতান্ত্রিক অধিকার- ভোটের অধিকার ফিরে না আসা পর্যন্ত- একটা উন্নত-সমৃদ্ধ ও সুন্দর এবং শান্তিময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা লড়াই করে যাবো। সোমবার (১১ নভেম্বর) পল্লবীর ইষ্টার্ণ হাউজিং ঘরোয়া মোড় ও দোয়ারীপাড়া এলাকার বিভিন্ন স্পটে দলীয় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় অফিস অপসারণকালে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, রাজনৈতিক পেক্ষাপটে আমাদেরকে এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্ন জিনিস লাগাতে হয়, আবার অনেক ক্ষেত্রে সাধারণ

মানুষ এটাকে ভালো চোখে দেখে না, মানুষ এটাকে ভালোভাবে নেয় না। সেই জায়গা থেকেই আমরা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যে- আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সংগঠনের থানা-ওয়ার্ডের দলীয় বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন নামিয়ে সবকিছু পরিষ্কার করে ফেলতে হবে এবং সকল দলীয় কার্যালয় অপসারণ করতে হবে। মানুষ ভাবছে- আওয়ামী লীগ যা করেছে, বিএনপি ও সেটাই করছে, সেই বদনামের দায়ভার আমরা নিতে চাই না উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, আওয়ামী লীগ যে ভূল করেছে, আমরাও যদি একই ভূল করি তাহলে আওয়ামী লীগের সাথে আমাদের পার্থক্য রইলো কোথায়? আওয়ামী লীগ বিগত ১৭ বছরে অবৈধভাবে জায়গা দখল করে অফিস বানিয়েছে,

কিন্তু তারা আমাদেরকে কোন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে একটা অফিস ও ব্যবহার করতে দেয়নি। তারপরও আমরা হাসিনা সরকারের পতন ঘটাতে পেরেছি। তিনি বলেন, আমাদের দলের অনেকেই অতি উৎসাহিত হয়ে, তারা ভূল করে, আওয়ামী লীগের দখলকৃত জায়গা পুনরুদ্ধার করতে গিয়েছে; আসলে পুনরুদ্ধার করতে গেলে কিন্তু সেটাকে আর পুনরুদ্ধার বলে না! অনেকেই এটাকে নিয়ে ভাবছে-আওয়ামী লীগ দখল করেছে, বিএনপি ও এসে আবার এটাকে পুনরায় দখল করে নিয়েছে। আমরা কিন্তু এই বদনামের ভাগিদার হতে চাই না। এই কারনেই আমরা গত ৯ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ডের সকল দলীয় নেতাকর্মীদেরকে আগামী ৩ দিনের মধ্যে ব্যানার,

ফেস্টুন, পোস্টার ও দলীয় কার্যালয় অপসারণ করতে নির্দেশনা দিয়েছি; তারই অংশ হিসেবে আমি আজকে পল্লবী রুপনগরের বিভিন্ন স্পষ্টে সরেজমিনে এসে ব্যানার পোস্টার ফ্যাস্টুন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিজ হাতে করছি। এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বিএনপির নেতা মাহাবুব আলম মন্টু, রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জি. মজিবুল হক, যুগ্ম আহবায়ক অলিউল হাসনাত তুহিন, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, রুপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আসরাফ আলী লিটন, পল্লবী থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার, পল্লবী থানা মহিলা দল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলিসহ বিএনপি

ও অঙ্গ সংগঠনের নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড