‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬

আরও খবর

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে

জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!

জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!

কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!

অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!

বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!

‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬ |
বাংলাদেশের জন্য বিশেষভাবে তৈরি করা রেলকোচের ছাদ আরও শক্তপোক্ত করেছে ভারত। ভিড়ের সময়ে যাত্রীরা ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করেন—বাংলাদেশ রেলওয়ের এমন বাস্তবতা বিবেচনায় নিয়েই ছাদের কাঠামো শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। বাংলাদেশের জন্য মোট ২০০টি এলএইচবি (লিঙ্কে হফম্যান বুশ) কোচ তৈরি করছে ভারত। এর মধ্যে প্রথম চালানের ১৯টি কোচ প্রস্তুত করেছে পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)। এসব কোচের মধ্যে রয়েছে তিনটি এসি স্লিপার কার, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, বাংলাদেশের যাত্রীদের প্রয়োজন ও বাংলাদেশ রেলওয়ের চাহিদা বিবেচনা করে এসব কোচে বেশ কিছু বিশেষ সুবিধা যুক্ত

করা হয়েছে। ভারতীয় রেলওয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিড়ের সময় যাত্রীরা ছাদে ভ্রমণ করলে যে অতিরিক্ত চাপ তৈরি হয়, তা বিবেচনায় নিয়ে কোচের ছাদের কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে। শুধু ছাদ নয়, বাংলাদেশের যাত্রীদের জন্য তৈরি এসব কোচে রাখা হয়েছে শিশু পরিচর্যার জন্য আলাদা কক্ষ এবং নামাজের স্থান। যাত্রীদের আরামের জন্য রয়েছে উন্নতমানের রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট। চেয়ারে একাধিক অবস্থানে হেলানোর সুবিধাও রাখা হয়েছে। নিরাপত্তার জন্য কোচগুলোতে থাকছে সিসিটিভি নজরদারি, যাত্রী অ্যালার্ম সিস্টেম এবং আংশিক খোলা যায় এমন জানালা। প্রথম চালানের ১৯টি কোচ কারখানা থেকে বের হওয়ার পর বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন এসব কোচের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবায়

আধুনিক সুবিধা যুক্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের একটি পরিচিত বাস্তবতা—ট্রেনের ছাদে যাত্রী ওঠা—নিয়েও ভারতীয় নির্মাতাদের বিশেষ প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড