ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১৫, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল সেনাবাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১৫, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল সেনাবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফকে (২১) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে,

রোববার দুপুর দেড়টার দিকে সদরের মিরকাদিম পলিটেকনিক ইন্সটিটিউটে বিভিন্ন শ্রেণির পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজনের অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল হয়। পরে ছাত্রলীগ কর্মীদের পক্ষে বহিরাগতরা এলে ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কয়েকজন সাধারণ শিক্ষার্থী। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, আমি এক সময় ছাত্রলীগ নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তবে আমি কোনো পদে নেই। রোববার পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করেন

ছাত্রদল নেতা-কর্মীরা। আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, ‘বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর ওপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সঙ্গে সংঘর্ষ হয়।’ মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। পাশাপাশি নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের