চুয়াডাঙ্গার দর্শনায় কথিত বন্দুকযুদ্ধে বালি ব্যবসায়ী বিল্লাল হোসেন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪
     ৯:০০ পূর্বাহ্ণ

আরও খবর

বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ

স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল

সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে!

পঞ্চগড়ে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: স্বজনদের হত্যার অভিযোগ

ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে থানায় মারধরের শিকার মা–মেয়ে, পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ছেলেকে ধরতে না পেরে ক্ষুব্ধ পুলিশের লাথিতে বৃদ্ধ পিতার মৃত্যু, পুলিশের দাবি হৃদরোগ

বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে

চুয়াডাঙ্গার দর্শনায় কথিত বন্দুকযুদ্ধে বালি ব্যবসায়ী বিল্লাল হোসেন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ | ৯:০০ 154 ভিউ
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত বালি ব্যবসায়ী বিল্লাল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগর ও সাবেক চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিল্লাল হোসেনের বোন শালপোনা পারভীন (৪০) বাদী হয়ে চুয়াডাঙ্গা আমলী আদালতে এ মামলা দায়ের করেন। দর্শনা আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন আলী বাদীর বক্তব্য গ্রহণ করে মামলাটি চুয়াডাঙ্গা সিআইডিতে তদন্ত করার জন্য প্রেরণ করেছেন। মামলার বিষয়টি সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী মাসুদ পারভেজ রাসেল।মামলার অন্যান্য আসামীরা হলেন, সাবেক কাউন্সিলর

ও দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এবং দক্ষিণ চাঁদপুরের মরহুম খোয়াজ মল্লিকের ছেলে জয়নাল আবেদীন নফর, সাবেক দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান মিজান, সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরের ভাই ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আলী ও দর্শনা পুরাতন বাজারের মরহুম ওহাব ওস্তাগারের ছেলে আলী মুনসুর বাবু (৫৫), দর্শনা দক্ষিণ চাঁদপুরের মরহুম আইজাল মল্লিকের ছেলে ও আওয়ামী লীগ নেতা আলীহিম (৫৫), সাবেক দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব (৫৮), একই থানার কনস্টেবল সাজেদুল (৪০), দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই দেবাশীষ (৪০)সহ অজ্ঞাত ৫-৬ জন।মামলার

এজাহার সূত্রে জানা যায়, বিগত ২০১৩ সালে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের গ্রামের বালি ব্যবসায়ী বিল্লাল হোসেনকে (৪৫) দলীয় দাপট দেখিয়ে সাবেক চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন নফর, আলী মুনসুর বাবু, ও আলীহিম পুলিশের ক্রসফায়ারে ভয় দেখিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। বিল্লাল হোসেন চাঁদা দিতে রাজি না হলে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশের ইনচার্জ মিজানুর রহমান মিজানকে তারা বিষয়টি জানায়। এ সময় দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান মিজান, সাবেক সংসদ সদস্য আলী আজগার টগর ও তার ভাই আলী মুনসুর বাবু, আওয়ামী লীগ

নেতা জয়নাল আবেদীন নফর ও আলীহিমের নির্দেশ মতে সাবেক চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল রহিম শাহ চৌধুরী, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব, কনস্টেবল সাজিদুর রহমান, এএসআই দেবাশীষ, বিল্লাল হোসেনকে হত্যার পরিকল্পনা করে। ২০১৩ সালের ১১ আগস্ট রাতে অবৈধভাবে সরকারী গাড়ী ব্যবহার করে ওই দিন দিনগত রাত আড়াই টার দিকে পুলিশ দর্শনা দক্ষিণ চাঁদপুর বিল্লাল হোসেনকে তার বাড়ী থেকে অপহরণ করে দর্শনা দক্ষিণ চাঁদপুর উজলপুর রাস্তার হরচরার মাঠে নামক স্থানে নিয়ে যায়। এ সময় আসামীরা বিল্লালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও একাধিক গুলি করে হত্যা করে। পরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন নিহত বলে নাটক সাজায়। পর দিন সকালে

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিল্লাল হোসেনের বাম বুকে, বাম বগলের নিচে, ডান উরুসহ একাধিক স্থানে গুলির চিহ্ন দেখতে পায়। পিঠে দু’হাটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে কাটা দেখা যায় এবং এ সময় বিল্লালের দুই হাতে হ্যান্ডকাপ ছিল। তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ উপড়ানো হয়। পরের দিন এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।বাদী জানান, এ ঘটনায় আদালতে আইনের আশ্রয় নেওয়ার কথা শুনে আসামীরা নিহত বিল্লাল হোসেন ও তার পরিবারকে অপহরণ গুম খুনের হুমকি দেয়। দেশে স্বৈরাশাসক পতনের পর ন্যায় বিচার পাওয়ার আশায় এ হত্যা মামলা দায়ের করা হয়।এ মামলার চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী মাসুদ পারভেজ রাসেল জানান, বিজ্ঞ আদালতের বিচারক বাদীর স্বীকারোক্তি

মূলক জবানবন্দী গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য চুয়াডাঙ্গা সিআইডিতে প্রেরণ করেছে।এ ব্যাপারে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (সিআইডি) সাইফুল ইসলাম বলেন, আমাদের হাতে কোন কাগজপত্র আদালত থেকে এখনো এসে পৌঁছায়নি। আদালতের আদেশ আসলে তদন্ত কাজ শুরু করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু