ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের
আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি
‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা
বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা
অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী!
বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র!
চাঁদপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
‘অপারেশন ডেবিল হান্ট’ এর অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে শাহরাস্তি থানা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার কবির শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নর বাড়ির বাসিন্দা এবং মেহার দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আউয়ালের ছেলে। তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের অংশীদার।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার কবির বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালিত রেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।
আইনী প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।



