ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ
স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল
সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে!
পঞ্চগড়ে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: স্বজনদের হত্যার অভিযোগ
ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে থানায় মারধরের শিকার মা–মেয়ে, পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
ছেলেকে ধরতে না পেরে ক্ষুব্ধ পুলিশের লাথিতে বৃদ্ধ পিতার মৃত্যু, পুলিশের দাবি হৃদরোগ
বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে
চট্টগ্রামে বিজয়মেলা শুরু ১১ ডিসেম্বর
চট্টগ্রামে আয়োজিত বিজয়মেলার স্থান আবার পরিবর্তন হচ্ছে। প্রথমে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আয়োজন সারতে গিয়ে ‘তোপের মুখে’ পড়ে স্থান পরিবর্তন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরে রেলওয়ের মালিকানাধীন সিআরবির মাঠে মেলা করার সিদ্ধান্ত নিয়ে আবার সেটিও পরিবর্তন হয়। সবশেষে সিদ্ধান্ত হয়— বিজয় মেলা বসবে কাজির দেউরির সেই ‘পরিত্যক্ত’ শিশু পার্কে।
এদিকে, বার বার মেলার স্থান পরিবর্তন হওয়ায় পেছানো হয়েছে সময়ও। তাই সেই ৯ ডিসেম্বরের মেলা শুরু হবে ১১ ডিসেম্বর থেকে।
এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার শাকিব শাহরিয়ার। তিনি বলেন, ‘মেলার স্থান আবারো পরিবর্তন হয়েছে। আউটার স্টেডিয়াম থেকে সরিয়ে সিআরবিতে করার কথা ছিল। পরে সেখান থেকে সরিয়ে আবার কাজির দেউরির শিশু পার্কের
খালি জায়গায় বসানো হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘মেলার সময়ও পিছিয়েছে। আগামী ১১ ডিসেম্বর থেকে বিজয় মেলা বসবে। মেলায় স্টল বসানোর জন্য কাজ শুরু হচ্ছে।’ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী মেলা করার সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামেও বিজয় মেলার আয়োজন করা হয়। তবে দেশব্যাপী একদিনের মেলা হলেও চট্টগ্রামে সাতদিনব্যাপী হওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে ৯ ডিসেম্বর থেকে নগরের আউটার স্টেডিয়ামে মেলা বসার কথা ছিল। পরে ভ্যেনু পরিবর্তন করে সিআরবিতে নেওয়া হয় তাই সময় একদিন পিছিয়ে ১০ ডিসেম্বর থেকে শুরু করার কথা ছিল। এখন আবারো স্থান পরিবর্তন হয়ে কাজির দেউরির ‘পরিত্যক্ত’ শিশু পার্কে করা হবে। তাই আবারো
সময় আরো একদিন পিছিয়ে আগামী ১১ ডিসেম্বর থেকে মেলা বসবে।