ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না
বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার
‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক
প্রেমের নাটক ‘সমান সমান’
বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক
দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড়
গ্রুপের স্ক্রিনশট ফাঁস, অরুণা বিশ্বাসকে নিয়ে যা বললেন পরীমণি
ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় উঠেছে। গ্রুপটিতে আওয়ামী লীগের এমপি, নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীরা ছিলেন।
ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে দেখা গেছে, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি গ্রুপে কথোপকথন করেছেন তারা।
এতে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে ছাত্র আন্দোলনের বিপক্ষে দেখা যায়। যেভাবেই হোক শিক্ষার্থীদের আন্দোলন থামার পক্ষে মতামত দেন তারা। আবার অরুণা বিশ্বাস পরামর্শ দেন শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার। এমনকি গ্রুপটিতে জনপ্রিয় নির্মাতা
মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা বলতে দেখা গেছে গ্রুপ সদস্যদের। এ গ্রুপে আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম। আর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অভিনেত্রী সুইটি, সোহানা, অরুণা বিশ্বাসসহ কয়েকজনকে সক্রিয় দেখা গেছে। এছাড়াও গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এদিকে আন্দোলনকারীদের উদ্দেশে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘গরম জল দিলেই হবে’ কথায় ঘৃণা উগড়ে দিয়েছেন পরীমণি। নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু..।’