গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪

গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪ |
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) একেএম শহিদুর রহমান বলেছেন, কারো নির্দেশে আর গুম-খুনে জড়াবে না বাহিনীটি। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি র‍্যাবের নির্যাতনের স্বীকার হওয়া পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র‍্যাব দায়মুক্ত হতে চায়। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার গুম-খুন কমিশন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারকাজ পরিচালনা করছে। আশা করবো সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র‍্যাবের বিরুদ্ধে প্রতিটি অভিযোগের বিচার হবে। তাহলে বাহিনীটির দায়মুক্তি সম্ভব।” তিনি আরো বলেন, র‍্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুনসহ যত ধরনের অভিযোগ ছিল তার তদন্ত করছে কমিশন, তদন্তের ফলাফলের

ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাবের কোনও সদস্য আইন নিজের হাতে তুলে নিলে বা অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি। গত পাঁচই অগাস্ট অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র‍্যাবের ১৬ সদস্যকে আটক করার কথা জানান বাহিনীটির মহাপরিচালক। তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা চলছে বলেও জানান তিনি। র‍্যাবের গঠনের পর থেকে এ পর্যন্ত বাহিনীর ৫৮ কর্মকর্তা এবং চার হাজার ২৩৫ সদস্যকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ছাত্র-জনতার ওপর গুলি চালাতে যারা হুকুমদাতা বা এ সংক্রান্ত যেসব মামলা রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত সাবেক

চার মন্ত্রী, ১৭ এমপিসহ ৩৫৩ জনকে গ্রফতারের কথা জানান তিনি। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। র‍্যাব সৃষ্টির পর থেকে এ পর্যন্ত যারা র‍্যাব দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন র‍্যাব ডিজি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন?