গায়ে কাপনের কাপড় জড়িয়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫
     ৫:০২ পূর্বাহ্ণ

আরও খবর

সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

গায়ে কাপনের কাপড় জড়িয়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ | ৫:০২ 92 ভিউ
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে এবার গায়ে কাপনের কাপড় জড়িয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে তোপখানা সড়ক প্রদক্ষিণ করেন তারা। শনিবার থেকে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মোহাম্মদ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ, সুপার মো. ফরহাদ হোসেন

বাবুল, অধ্যক্ষ মো. আফতাবুল আলম, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাবুল, প্রভাষক মো. রায়হান কবির মিঠু প্রমুখ। সেলিম মিয়া বলেন, নন এমপিও শিক্ষকরা দীর্ঘদিন থেকে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। অনেক শিক্ষকের অবসরের সময় হয়েছে, কিন্তু কর্মজীবন শেষে তারা খালি হাতে ফিরতে হচ্ছে। তাদের জীবনের মূল্যবান সময় মানুষ গড়ার কারিগর হিসেবে ব্যয় করলেও তারা আজ নিঃস্ব। শেষ বয়সে তাদের বেঁচে থাকাও দায় হয়ে পড়বে। তাছাড়া যেসব তরুণ শিক্ষক স্বপ্ন নিয়ে শিক্ষকতার মতো মহান পেশায় এসেছিলেন, তারা আজ হতাশাগ্ৰস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, বিগত সরকারের সময় শুধু রাজনৈতিক কারণে সারা দেশে

অন্তত তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি থেকে বাদ পড়েছে। অথচ এসব শিক্ষকরা কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত নয়। তারপরও তাদের প্রতি অবিচার ও জুলুম করা হয়েছে। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে বর্তমান বৈষম্যবিরোধী সরকারকে অবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি দাবি মেনে নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তকরণের জন্য বাংলাদেশের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা মৃত্যুর পরোয়ানা উপেক্ষা করে কাফনের কাপড় গায়ে জড়িয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমপিওর সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচিসহ কঠিন থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?