গাজায় ঈদের দ্বিতীয় দিনেও নিহত ৫৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৫

গাজায় ঈদের দ্বিতীয় দিনেও নিহত ৫৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ |
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় আজ ঈদের দ্বিতীয় দিন। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, এদিন সকাল থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ৫৬ ফিলিস্তিনের প্রাণ গেছে। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় একটি হামলায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। খবর আল-জাজিরার। এর আগে গতকাল পবিত্র ঈদুল আজহার দিনেও ইসরাইলি বর্বরতা থেমে থাকেনি। দিনটিতে ৪২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সাবরা এলাকার হামলাকে ‘সম্পূর্ণ গণহত্যা’ বলে উল্লেখ করেছে গাজার সিভিল ডিফেন্স বিভাগ। ওই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন। এছাড়া, রাফাহর কাছে আল-আখাওয়া এলাকায় একটি মানবিক সাহায্যকেন্দ্রের পাশে অপেক্ষমান অবস্থায় অন্তত ৮ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। গাজা

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের তথ্য মতে, এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে ইসরাইলি গুলিতে প্রাণ হারিয়েছেন ১১৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি ‘অভিযানে’ মোট ৫৪,৭৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,২৫,৮৩৪ জন। সর্বশেষ ৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা ৯৫ জন এবং আহত হয়েছেন ৩০৪ জন। এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে উদ্ধার করেছে থাইল্যান্ডের এক নাগরিকের মরদেহ, যাকে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ধরে নেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক