গাজাবাসীকে দয়া করুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

গাজাবাসীকে দয়া করুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
গাজাবাসীর প্রতি ইসরাইলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস। বৃহস্পতিবার ডব্লিউএইচওর বার্ষিক অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। বলেন, নিজেদের স্বার্থেই ইসরাইলের শান্তি প্রতিষ্ঠা করা জরুরি। এএফপি, আলজাজিরা। গেব্রেয়াসুস বলেছেন, এই যুদ্ধ ইসরাইলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এর কোনো স্থায়ী সমাধান আসবে না। তিনি খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করা এবং চিকিৎসা সরঞ্জামকে অস্ত্র বানানোকে ‘অন্যায়’ ও ‘নিকৃষ্ট’ বলে অভিহিত করেছেন। টেড্রোস বলেছেন, শুধু একটি রাজনৈতিক সমাধানই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আমি আপনাদের কাছে দয়া দেখানোর অনুরোধ জানাচ্ছি। এটি আপনাদের জন্য, ফিলিস্তিনিদের জন্য ও মানবতার জন্য ভালো। শুক্রবার জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে ইসরাইলি হামলার মাত্রা

বেড়েই চলেছে। গাজার মোট ভূখণ্ডের প্রায় ৮১ শতাংশ এখন ইসরাইলি বাহিনীর ঘোষিত জোরপূর্বক বাস্তুচ্যুতি আদেশের মুখে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, পুরো শহরকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। নতুন করে শুরু হওয়া ‘গিদিয়নের রথ’ নামক সামরিক অভিযানের পর এই হামলাগুলোর তীব্রতা আরও বেড়েছে। আলজাজিরা জানিয়েছে, শুক্রবার সকালে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে ইসরাইলি ড্রোন হামলায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত নতুন করে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫৩ হাজার ৮২২ জন নিহত এবং এক লাখ ২২ হাজার ৩৮২ জন আহত হয়েছেন। গত সপ্তাহে গাজার চারটি প্রধান

হাসপাতাল হামলার শিকার হওয়ায় চিকিৎসাসেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে বর্তমানে ১৯টি চালু আছে, যেখানে কর্মীরা ‘অসম্ভব কঠিন পরিবেশে’ কাজ করছেন। সংস্থাটি জানিয়েছে, গাজার প্রায় ৯৪ শতাংশ হাসপাতাল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। যার ফলে উত্তর গাজার বাসিন্দারা প্রায় সব ধরনের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে টানা ১১ সপ্তাহের অবরোধের পর প্রায় ১৩০ ট্রাক ত্রাণ প্রবেশ করেছে গাজায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩