গণতন্ত্রের সঙ্গে প্রতারণার দায়ে জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে: আখতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫
     ৫:৪৩ পূর্বাহ্ণ

গণতন্ত্রের সঙ্গে প্রতারণার দায়ে জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে: আখতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ | ৫:৪৩ 236 ভিউ
জাতীয় পার্টিকে ‘গণতন্ত্রের সঙ্গে দীর্ঘ প্রতারণা’ করার অভিযোগে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার এক দলীয় সভায় তিনি বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে ‘ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গৃহপালিত বিরোধী দলের’ ভূমিকা পালন করে এসেছে। এনসিপির এই নেতা বলেন, ‘প্রতারণার সঙ্গে বাংলাদেশের জনগণ আর সম্পর্ক রাখবে না। আমরা লক্ষ্য করছি, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’। জাতীয় পার্টির ভূমিকাকে কেন্দ্র করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে প্রশ্নবিদ্ধ ও নিষিদ্ধ করা হচ্ছে, ঠিক তেমনি পাতানো নির্বাচনে প্রতারণামূলক অংশগ্রহণ করে গণতন্ত্রকে ধ্বংস করায় জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে।’ জাতীয় পার্টির প্রতি অনুশোচনার অভাবের কথা উল্লেখ করে তিনি

আরও বলেন, তারা আজও জাতির কাছে দুঃখপ্রকাশ করেনি। তাদের ভেতরে ন্যূনতম অনুশোচনাবোধ নেই। তিনি স্পষ্টভাবে বলেন, ‘যারা স্বেচ্ছায় এখনো জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করে নাই, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার কোনো মানে হয় না। জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ—গণতন্ত্র ধ্বংসের দায়ে সবাইকেই জনগণের সামনে জবাবদিহির আওতায় আনতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস