ক্রিকেট দল কিনলেন শচীন টেন্ডুলকারের মেয়ে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫
     ৯:০১ পূর্বাহ্ণ

ক্রিকেট দল কিনলেন শচীন টেন্ডুলকারের মেয়ে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৯:০১ 104 ভিউ
শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। টি-টোয়েন্টি লিগে দল কিনেছেন তিনি। মুম্বাইয়ের দলের মালিকানা গেছে তার হাতে। তবে এই ক্রিকেট মাঠে খেলা হয় না। হয় ইন্টারনেট গেমে। সারা ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বইয়ের দল কিনেছেন। রিয়াল ক্রিকেট নামের একটি গেমে এই লিগ খেলা হয়। এর আগে দুই মৌসুমে খেলা হয়েছে। এই গেম খেলতে হলে নাম নথিভুক্ত করতে হয়। প্রথম মৌসুমে ২ লাখ নাম নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় মৌসুমে তা বেড়ে হয়েছে ৯ লক্ষ ১০ হাজার। তৃতীয় মৌসুমে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা। এর খেলা বিভিন্ন চ্যানেল ও অ্যাপে দেখানো হয়। তার মধ্যে রয়েছে জিয়ো সিনেমা ও স্পোর্টস ১৮।

এখন স্টার স্পোর্টসের সঙ্গে তা জুড়ে গেছে। অর্থাৎ এই মৌসুমে জিয়োহটস্টার অ্যাপে এই খেলা দেখানো হতে পারে। এদিকে ক্রিকেট পরিবারের সদস্য হয়ে ক্রিকেটে নতুন দায়িত্ব নিয়ে খুশি সারা। তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভালো দল তৈরি করার চেষ্টা করব। আশা করছি, সামনের দিনে আরও অনেকে এই খেলায় উৎসাহিত হবে।’ অবসর নেওয়ার পরেও খেলা ছাড়েননি শচীন। লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন তিনি। পাশাপাশি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায় রয়েছেন তিনি। শচীনের পুত্র তথা সারার ভাই অর্জুন টেন্ডুলকারও আইপিএলে মুম্বাইয়ে খেলেন।

ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন গোয়ার হয়ে। এবার পরিবারের আরও এক জন যুক্ত হলেন ক্রিকেটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার