ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ চান ৮৩.৮% শিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ চান ৮৩.৮% শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৩ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় রাজনীতি ‘একেবারেই নিষিদ্ধ’ চান। ৯৬ শতাংশ শিক্ষার্থী মনে করেন দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের অনলাইন জরিপের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮৬ শতাংশ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছেন। মঙ্গলবার ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি ও রাজনৈতিক কার্যক্রম বিষয়ে শিক্ষার্থীদের অভিমত’ শীর্ষক জরিপের তথ্য তুলে ধরা হয়। ৩ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত জরিপে বিশ্ববিদ্যালয়ের ৭৮ বিভাগ ও ১০টি ইনস্টিটিউটের ১ হাজার ২৩৭ শিক্ষার্থী অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের

ফেসবুক পেজ এবং সংগঠনের সদস্যদের উদ্যোগে বিভিন্ন বিভাগে জরিপ পরিচালিত হয়েছে। গবেষণা সংসদের সভাপতি ফাহিম হাসান মাহদী, সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত, সদস্য তামান্না আক্তার শান্তা সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। জরিপ অনুযায়ী ৮৮% শিক্ষার্থী মনে করেন ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির কোনো গুরুত্ব নেই; এর বিপরীতে ৩% শিক্ষার্থী দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন। দলীয় রাজনীতির বিকল্প হিসেবে ৮১.৯% শিক্ষার্থী নিয়মিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। ছাত্র রাজনীতির মূল প্রভাব হিসেবে ৮৭.৫% শিক্ষার্থী ক্ষমতার অপব্যবহারের বিষয় উল্লেখ করেছেন। এ ছাড়া ক্যাম্পাসভিত্তিক বা হলভিত্তিক দলীয় রাজনীতির কমিটি প্রদানকে ৯৪% শিক্ষার্থী

সমর্থন করেন না। ৯৫% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র সংগঠনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং সমর্থন করেন না। ৮১% শিক্ষার্থী বলেছেন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রমের কারণে তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। তারা সুপারিশ করেন, দলীয় রাজনীতি নিষিদ্ধ করে ডাকসু কার্যকর করা এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষা ও গবেষণা উন্নয়ন কমিটি গঠনের পাশাপাশি নিয়মিত ছাত্র-শিক্ষক মতবিনিময় সভা আয়োজন করা প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেফতার কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের পাথরকুচি পাতার ১১ অসাধারণ গুণ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান ষড়যন্ত্র সিন্ডিকেটে সার সংকট বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি ক্রয়