চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ |
চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে। পরে তার লাশ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। আজ বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বাবু (৩২) দর্শনা থানার অধিন ঝাঝাডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। নিহত ইব্রাহিম বাবু গরুর ঘাস কাটার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিল বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমির স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, সকাল ১১টার দিকে ইব্রাহিম গরুর ঘাস কাটার জন্য সীমান্ত এলাকার মাঠে যায়। বেলা ১টার দিকে সীমান্তের ২৯ নম্বার মেইন পিলারের কাছে দুটি গুলির শব্দ শোনা

যায়। পরিবারের দাবি, ইব্রাহিমকে সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলি করে হত্যা করে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসানের মোবাইল ফোনে ঘটনা জানার জন্য একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ