অভিনেত্রী মিনু মুনির গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুলাই, ২০২৫

অভিনেত্রী মিনু মুনির গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ |
মালয়ালম ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেত্রী মিনু মুনির (৪৫)। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভারতের কোচি সিটি সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেফতার করে। খবর দ্য হিন্দু ও মিন্টের। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা ও পরিচালক বালাচন্দ্র মেননের অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় মিনুকে গ্রেফতার করা হয়েছে। পরিচালকের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার কারণেই মামলা হয় অভিনেত্রীর বিরুদ্ধে। এর আগে, মিনুর আগাম জামিন আবেদন খারিজ করেন কেরালা হাইকোর্ট। তাকে পুলিশের কাছে হাজির হওয়ার নির্দেশ দেন। এরপর সাইবার ক্রাইম থানায় আত্মসমর্পণ করলে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। মামলা সূত্রে জানা গেছে, অভিনেত্রী মিনু ক্রমাগত পরিচালক বালাচন্দ্র মেননের বিরুদ্ধে

অবমাননাকর পোস্ট করতেন, তার ছবি এবং অশ্লীল মন্তব্য পোস্ট করতেন। দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি গত বছরের ১৩ এবং ১৪ সেপ্টেম্বর পরিচালককে মোবাইল ফোনে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?