ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ
এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা
আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন দলটি নেতা কর্মীরা।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে।
তিনি জানান, এরপরই তাঁরা বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। পরে ককটেল বিস্ফোরণ সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
এর আগে গত ২৩ জুন রাত সাড়ে ১০টার বাংলামোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।



