আমাকে দেশ ছাড়তে হবে, কে করণ এ কথা বললেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুলাই, ২০২৫

আমাকে দেশ ছাড়তে হবে, কে করণ এ কথা বললেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ |
বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর। হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কী ঘটে যে সেটা প্রকাশ্যে এলে তাকে দেশ ছেড়ে পালাতে হতে পারে? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি করলেন খোদ করণ নিজেই। ‘কফি উইথ করণের’ মঞ্চে একাধিকবার উঠে এসেছে করণের বলিউড বন্ধুদের হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রসঙ্গ। এবার বরখা দত্তের ‘মোজো স্টোরি’ শোতেও সেই আলোচনায় ফিরলেন করণ। করণ ট্রেটার শো হোস্ট করছেন। করণের শো ‘কফি উইথ করণে’ তার বন্ধুরা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বহুবার উল্লেখ করেছে। অতি সম্প্রতি যখন করণ একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, তখন সেখানে আবারও সেই হোয়াটসআপ চ্যাটের কথা উঠে আসে। আর সেখানেই করণ বলেন, যদি লোকজন জানতে পারে যে তাদের গ্রুপে কী

নিয়ে চ্যাট হয়, তাহলে তাকে ভারত ছেড়ে পালিয়ে যেতে হবে। হ্য়াঁ, ঠিকই শুনছেন এমনটাই বলেছেন করণ জোহর। তবে কি চ্যাট ফাঁস হওয়ার ভয় পাচ্ছেন করণ? মোজো স্টোরির একটি শোতে করণ জোহর বরখা দত্তের সঙ্গে কথা বলেছেন। তখন দর্শকদের মধ্যে থেকে কেউ কেউ বলেছেন যে করণ জোহর অবশ্যই বলিউডের সবচেয়ে উত্তেজনাপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। করণকে প্রশ্ন করা হয় যে তিনি কী কখনো সেই গ্রুপের কথোপকথনের ওপর একটি সিনেমা বানাতে বা একটি বই লিখতে চাইবেন? এমন কথায় প্রথমে থমকে যান করণ। তারপর করণ উত্তরে বলেন, যদি কেউ আমার এবং আমার ইন্ডাস্ট্রির বন্ধুদের গ্রুপে প্রবেশাধিকার পায়, তাহলে আমাকে লন্ডনে পালিয়ে যেতে হবে। আমি আর আমার শহরেও

থাকতে পারব না। করণ আরও বলেন, এর কারণটাও আমি আপনাকে বলছি। আমাদের এই কথোপকথনগুলি খুব স্পষ্ট, সৎ এবং কখনো কখনো যা কিছু চলছে তার একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ। আমরা ফ্যাশন সমালোচক, আমরা সিনেমার সমালোচক। আমরা এ গ্রুপে সবকিছুর সমালোচনা করি। প্রত্যেকেরই কিছু না কিছু মতামত থাকে এবং আমাদের মধ্যে যে কেউ যে কোনো সময় তাদের মতামত সেখানে রাখতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী