কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৬

কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ |
অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা দেশের খ্যাতিমান বাউল শিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। শিল্পীর চিকিৎসা ব্যয় বহনের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্বও নিয়েছে প্রতিষ্ঠানটি। গত বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত সুফিয়া একাডেমিতে কাঙালিনী সুফিয়ার হাতে এক লাখ টাকা অর্থ সহায়তা তুলে দেন এবিজি ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. আমির হোসেন মিয়া উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসা অর্থসংকটের কারণে ব্যাহত হচ্ছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় এবিজি ফাউন্ডেশন। সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে কাঙালিনী সুফিয়া বলেন, অনেকদিন ধরেই অসুস্থ আছি। চিকিৎসার অভাবে কোথাও

যেতে পারছি না। আমার ডান হাতও ভাঙা। এই কঠিন সময়ে চিকিৎসার জন্য সহযোগিতা করায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের প্রতি আমি কৃতজ্ঞ। কাঙালিনী সুফিয়ার মেয়ে পুষ্প জানান, মায়ের হাত ভাঙার পর টাকার অভাবে ভালো কোনো চিকিৎসকের কাছে নিতে পারিনি। তবে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা পেয়েছি। পাশাপাশি তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। গত ১১ জুন রাজবাড়ীতে নিজ বাসার বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন কাঙালিনী সুফিয়া। এরপর তার ডান হাত ভেঙে যায়। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় তার চিকিৎসা কার্যক্রমও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার